কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

ইংরেজি ওরে বাপরে আমি পারবো না! আমার দ্বারা হবে না! এত কঠিন! কিভাবে আমি ইংরেজিতে কথা বলা শিখব? আমি যে পেরে উঠিনা। এরকম হাজারো প্রশ্ন আসে আমাদের মনে। আসলে কিন্তু অতটাও কঠিন নয় যতটা আপনি ভাবেন। আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে দেখবেন ইংরেজিটা আপনার কাছে অনেক সহজ হয়ে উঠবে। আজকে সেটাই আলোচনা করব।


ইংরেজি শিখতে হলে আপনাকে কিছু জিনিস অনুসরণ করতে হবে। এরমধ্যে চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ১. পড়া (Reading)২.লেখা(Writing)

৩. শোনা(Listening)৪.বলা (Speaking)


১. পড়া(Reading): প্রথমত আপনাকে পড়তে হবে। এখন আপনার মনে হতে পারে ,আমি কেমন বই পড়বো? আমি কি পড়ব? কোনটা পড়লে ভালো হয় ইত্যাদি। আপনি যে কোন  ধরনের ইংরেজি বই পড়তে পারেন। তবে এর মধ্যেই কিছু সহজ পদ্ধতি বই আছে। যেমন আপনি বাজারে দেখবেন কিছু কিছু লেখকদের ভাষা সহজ ভাবে দেওয়া  হয়। এটাই বইগুলো অনুসরণ করতে পারেন। আপনাকে সঠিকভাবে বা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, যে আপনি এই লেখক এর বই পড়েন। আপনি যেকোন একটা ভাল লেখক এর বই নিলেই হবে। অথবা আপনি ম্যাগাজিন পড়তে পারেন। ইংরেজি ম্যাগাজিন পড়ার অভ্যাস করুন। এটা শুধুমাত্র আপনি বই পড়ে হবে এমনটা নয়। ইংরেজি ম্যাগাজিন আপনি অনলাইনেও পড়তে পারেন। অথবা আপনি বাজার থেকে ম্যাগাজিন গুলোও কিনতে পারেন। অর্থাৎ এভাবে যতটা পারা যায় আপনি পড়তে থাকুন। তাহলে ইংরেজির মধ্যে যে ভয় ভীতি সেটা অনেকাংশই আপনার কমে যাবে। মানে আপনি ইংরেজির সাথে কিছুটা হলেও পরিচিতি হয়ে যাবেন। আপনি ছোট বাচ্চাদের ইংরেজি বইটাও চাইলেও দেখতে পারেন। শিক্ষার কোন বয়স নেই। নেই কোন অবকাশ। তাই ছোট বলে যে তাদেরটা আমরা অবহেলা করব এমনটাও কিন্তু নয়। আপনি বাচ্চাদের শেখার মাধ্যমেও এটা করতে পারেন। এতে করে আপনি নিজের ভুল ভ্রান্তি গুলো নিজেই বুঝতে পারবেন। এভাবে যতটা পারেন আপনি পড়ার যে যোগ্যতা সেটা গড়ে তুলুন।


লেখা(Writing): দ্বিতীয় ধাপে আপনাকে এ কাজটি করতে হবে। লেখা এমন একটা দক্ষতা যত বেশি করবেন ,তত বেশি আয়ত্তে আসবে। তাই আপনি যদি ইংরেজি শিখতে আগ্রহী হন, প্রতিদিন কিছু না কিছু ইংরেজি লিখার চেষ্টা করুন। আপনার মনে হতে পারে আমি কি লিখব কি টাইপ লিখব? আপনি যে কোন টাইপ লিখতে পারেন। ধরেন, আপনার ঘরে বিভিন্ন জিনিসপত্র আছে। আপনি এগুলো থেকে লিখা শুরু করতে পারেন। আপনার একটা পিচ্চি আছে। তবে আপনি এই পিচ্চি কে নিয়ে লিখা শুরু করেন। পিচ্চিটা প্রতিদিন কি করে। তার ডেইলি রুটিনটা খাতায় লেখা শুরু করুন। অথবা আপনি আপনার নিজের রুটিন ও লিখতে পারেন। ধরুন আপনি প্রতিদিন কি করছেন। কোথায় যাচ্ছেন। আপনি আপনার ডেইলি রুটিনটা ইংরেজিতে লিখার চেষ্টা করুন। তারপর দিন শেষে সেগুলো মিলানোর চেষ্টা করুন।  কি ভুল হয়েছে তা নিজেই বুঝতে পারবেন। এভাবে আস্তে আস্তে লিখার দক্ষতা বৃদ্ধি পাবে। দেখবেন একসময় আপনি ইংরেজিতে অনেক ভালো লিখতে পারছেন। তাই এই পদ্ধতিটাও আপনি অবলম্বন করতে পারবেন ।


শোনা(listening): ইংরেজি ভাষা শিখতে হলে আপনাকে তা শুনতে হবে। তাহলে আপনি কোথায় শুনতে পারেন এটাই ভাবছেন তো? শোনার বিভিন্ন মাধ্যম আছে। আপনি গুগলের সাহায্য নিতে পারেন। আপনি ইউটিউব থেকে দেখতে পারেন। টিভিতে বিভিন্ন ইংলিশ কার্টুন দেখতে পারেন। ইংলিশ গান শুনতে পারেন। শিক্ষকরা যখন ইংরেজিতে কথা বলবে সেগুলান ভালো করে আয়ত্তে আনতে পারেন। অর্থাৎ শুনে শুনে আপনাকে শিখতে হবে। ভাবুন তো একটা ছোট্ট বাচ্চা কিভাবে ভাষা শিখে? সে তো এমনি এমনি শিখে না। সেও কিন্তু শুনে শুনে শিখে। সে বড়দের কাছ থেকে বারবার শুনে। এভাবেই শুনতে শুনতে একসময় তার আয়ত্তে চলে আসে। এই পদ্ধতিটাই আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন কিভাবে আপনাকে শুনে শুনে শিখতে হবে।


বলা (speaking): সর্বশেষ যে ধাপ তা হল,কথা বলা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অল্প করে হলেও আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। একটা কথা মনে রাখবেন আপনি যেখানেই কোর্স করুন না কেন। যত বই পড়ুন না কেন। যতক্ষণ না আপনি এটা চর্চা করবেন, ততক্ষণ কিন্তু আপনি এটা শিখতে পারবেন না। তাই সর্বোপরি আপনাকে প্রতিদিন একটু করে হলেও চর্চা করতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনি প্রতিদিন চর্চা করতে থাকুন। আপনার মনে হতে পারে তাহলে আমি কার সাথে চর্চা করব। আপনি স্কুলের সহপাঠী দের সাথে চর্চা করুন। আপনি শিক্ষক-শিক্ষিকাদের সাথে চর্চা করুন। আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা ইংরেজি ভাল পারে ,তাদের সাথে চর্চা করুন। আপনার পরিবারের সাথে চর্চা করুন। আপনি গুগলেরও হেল্প নিতে পারেন। চাইলেই অনায়াসে গুগলের সাথেও চর্চা করতে পারেন। এভাবে আপনি নিজেকে এগিয়ে নিতে পারেন। তাই কথা বলার বিকল্প কোন কিছু হয় না। কেউ কিন্তু রাতারাতি শিখতে পারেনা। আমরাও যে বাংলা ভাষায় কথা বলি এটাও কিন্তু একদিনে হয়নি। আমরা ছোট থেকে বলতে বলতে কিন্তু শিখে গেছি। তেমনি ভাবে আপনি ইংরেজিটাও বলতে বলতেই কিন্তু শিখবেন। তাই সব কিছুর ঊর্ধ্বে শেখার কোন বিকল্প হয় না। তাহলে দেরি কেন এখন থেকে প্র্যাকটিস করা শুরু করুন।


এই পদ্ধতি গুলান আপনি অনুসরণ করুন। দেখবেন এক সময় ইংরেজি আপনিও খুব সুন্দর শিখে গেছেন। তখন আপনার কাছে ইংরেজি ভাষাটা একদম সহজ লাগবে। আর আপনি কথা বলাতেও অনেক আনন্দ পাবেন। ভুলগুলাও অনেক কমে যাবে।




Comments

Popular posts from this blog

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০