বাচ্চা ঘুমায় না? কিভাবে বাচ্চা কে রাতে সময় মত ঘুম পাড়ানো যায়?
বাচ্চা ঘুমায় না, এই নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। দেখা যায় রাত বারোটা ,একটা বেজে গেছে, কিন্তু ঘুমানোর নাম গন্ধই নাই! বাচ্চা কিছুতেই ঘুমায় না। মনে আমাদের প্রশ্ন জাগে কিভাবে বেবিকে ঘুম পাড়াবো। সত্যি কথা বলতে এই সমস্যাটা আমিও প্রতিনিয়ত অনেক ফেস করেছি। প্রথম প্রথম আমার বাচ্চাও এমন করত। আমি অবাক হয়ে যেতাম আমি ভাবতাম আমি কিভাবে তাকে ঘুম পাড়াবো। এমনকি ও যখন newborn baby ছিল তখনও ওর ঘুম অনেক কম ছিল। অথচ আমি শুনেছি বাচ্চারা নাকি প্রায় ১৮ ঘণ্টা ঘুমায়। আর এর চেয়ে কম ঘুমালে তার স্বাস্থ্যের এবং তার ব্রেন ডেভেলপমেন্ট এর ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে যেন আমার মধ্যে একটা মারাত্মক টেনশন কাজ করতো। তারপরে আমি google এবং ইউটিউবে বিভিন্নভাবে সার্চ করতে থাকি, কিভাবে বাচ্চাকে ঘুম পাড়ানো যায়। কিছু কিছু টেকনিক ফলো করলেও দেখতাম সবটা কাজে লাগতো না। এরপরে আমি নিজেই নিজের মতন একটা রুটিন বানিয়ে ফেললাম। এভাবে রুটিন বানিয়ে দেখতাম যে কিছুটা কাজে লাগছে। এই প্রেক্ষিতেই আজকের এই ব্লগটি লেখা। যদি আমার মতন আরও কোন প্যারেন্টস এই সমস্যায় ভুবেন তবে এটা ফলো করতে পারেন। প্রথমত আপনাকে দেখতে হবে আপনার বেবি কান্না করছে...