A micro website dulavai

নামটা শুনে কেমন একটা অদ্ভুত লাগছে তাইনা? তবে এটা জেনে অবাক হবেন যে, অদ্ভুত লাগলেও এই সাইটটা কিন্তু বেশ কাজের। অনেকে হয়তো বলবেন এটা কেমন নাম। নাম যাই হোক না কেন আপনি দেখবেন আপনার কাজ হচ্ছে কিনা। এখন হয়তো ভাবছেন এমন অদ্ভুত নাম এর দ্বারা আবার কি কাজ হয়? এই সাইটের মাধ্যমে কিন্তু অনেক কাজ হয়। এটা একটা বাংলাদেশী সাইট। সম্প্রীতি এই সাইটটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন ধরনের সাইটে কাজ করে আপনি নিজেকে অনেক দক্ষ করে তুলতে পারবেন ।

আপনার হয়তো মনে হতে পারে, আমি যদি অনলাইনে কাজ করি তাহলে বড় বড় সাইটেই করতে পারি। হ্যাঁ তা আপনি অবশ্যই পারেন। তবে বড় বড় সাইটে কাজ করতে হলে আপনাকে তো সেই লেভেলের দক্ষ হতে হবে তাই নয় কি? সে দক্ষতাটা আপনি অর্জন করবেন কোথায়? এখন যদি প্রশ্ন আসে ,তবে অবশ্যই আপনাকে ছোট ছোট সাইট গুলোতে কাজ করেই নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর এই ছোট সাইটের বিকল্প হিসেবেই আপনি dulabhai.com এ কাজ করতে পারেন।

তাহলে চলুন এবার কাজের ক্ষেত্রে যায়, প্রথমত আপনাকে জানতে হবে এই সাইট এ কি কি কাজ আছে? এই সাইটে অনেক ধরনের কাজ আছে। সব কাজগুলান ছোট ছোট ধরনের বলতে পারেন। এই যেমন ধরুন, ফেসবুকের কোন পেইজে লাইক , বলবে youtube এর কোন চ্যানেলে লাইক দিতে, আবার বলতে পারে ফেসবুকের কোন পেজে লাইক দিতে, তারপরে বলতে পারে কোন একটা youtube চ্যানেলে কমেন্ট করতে, অথবা ফেসবুকে কমেন্ট করতে, অথবা দুলাভাই এর  নিজস্ব চ্যানেলে বা তাদের পেজে লাইক করতে কমেন্ট করতে, আপনাকে বলতে পারে আপনি এতজন লোক ইনভাইট করুন ইত্যাদি।

তাহলে বুঝতেই পারছেন কত ছোট ছোট কাজ করতে হয়। আপনি যখন ইন্টারন্যাশনাল কাজগুলান করবেন তখনও কিন্তু ঠিক ছোট ছোট কাজগুলো থাকে। আর এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু কঠিন কাজে অভ্যস্ত হতে হয়। আপনি দুলাভাই এর সাইট থেকে এমন ছোট ছোট কাজ করে অভ্যস্ত হয়ে গেলে, ভবিষ্যতে কাজ করতে আর সমস্যা হবে না। তখন আপনি নিজে নিজেই দক্ষ হয়ে যাবেন। আপনি যত বেশি কাজ করবেন আপনার কাজের দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনি তৈরি হবেন একজন দক্ষ ফ্রিল্যান্সার।

তাহলে আপনি দুলাভাই সাইটে কিভাবে কাজ করবেন? এর জন্য আপনাকে এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সে অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনার কাজ গুলান পেয়ে যাবেন। খুলতে হলে অবশ্যই আপনার একটা ইমেইল আইডি আর ফোন নাম্বার লাগবে। মনে রাখবেন কোনরকম মিথ্যা সংক্রান্ত তথ্য দিয়ে কিন্তু আপনি একাউন্ট খুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট খুলতে হলে সমস্ত কিছু সত্য দিতে হবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে ।

সর্বশেষ যে বিষয়টা আপনার মাথায় আসতে পারে সেটা হচ্ছে এই সাইট থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? দেখুন এটা নির্ভর করবে আপনার কাজের উপরে। প্রথমে বলা হয়েছে এটা একটা ছোট সাইট । এই সাইট থেকে আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। তাই এটাতে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন না। তবে এটা বলতে পারি যে, আপনি এটা থেকে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। আপনি এটা অবসর সময় নিজের দক্ষতা অর্জনের জন্য করতে পারবেন। আর এর থেকে আপনি অল্প কিছু বাড়তি আয় করতে পারবেন। অথবা যারা স্টুডেন্ট বা ছাত্র-ছাত্রী আছেন তাদের জন্য এই সাইটটি উপকারী। আবার যারা অনলাইনে কাজ শিখতে আগ্রহী ,নিজেকে চর্চার মধ্যে রাখতে চান এবং দক্ষ হতে চান তারাই সাইটটিতে কাজ করতে পারেন।

Comments

Popular posts from this blog

কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০