স্মার্টফোনে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য
স্মার্ট ফোন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আর এখন সবার হাতে হাতেই স্মার্টফোন। এর রয়েছে অনেক সুবিধা। তেমনি রয়েছে অনেক অসুবিধাও। আপনি যেনে অবাক হবেন যে, স্মার্টফোন প্রতিনিয়ত আপনার তথ্য চুরি করছে। এটা অবাস্তব মনে হলেও সত্য। অর্থাৎ আপনার ফোন আপনাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। কি অবাক লাগছে? কিন্তু এটাই সত্য। এখন আপনার আমার নিজস্ব বলতে আর কিছু নেই। সার্বক্ষণ পর্যবেক্ষণ করছে আপনাকে। চলুন কিছু উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি।
আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, আপনার তথ্য চুরি হচ্ছে ,কি হচ্ছে না। ধরুন, আপনি কোন খাবারের কথা আলোচনা করছেন। আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন, আপনাকে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে খাবারের বিজ্ঞাপন দেখাচ্ছে। আপনি রান্নার কথা আলোচনা করছেন, খেয়াল করলে দেখতে পাবেন, আপনাকে ইউটিউবে অথবা ফেসবুকে অথবা বিভিন্ন এপ্স থেকে রান্নার বিজ্ঞাপন দেখাচ্ছে। আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন, দেখবেন অনেক বাচ্চাকে খাওয়ানোর বিজ্ঞাপন আপনাকে দেখাচ্ছে। তেমনি ভাবে কোন সিক্রেট আলোচনা বা গোপন আলোচনা করলেও সেগুলো স্মার্টফোনে শো করাই। কি অদ্ভুত তাই না? এখন গোপন বলতে আর তেমন কিছুই নেই।
তাহলে চলুন এবার আমরা যাই কিভাবে আমরা এর সমাধান পেতে পারি?
প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে এর সমাধান খুবই কঠিন।
সুতরাং সবসময় নেট অন রাখা যাবে না।
অজানা বা অপ্রয়োজনীয় কোন অ্যাপস ব্যাবহার করা যাবে না।
যদি আপনার ফোনে ওই ধরনের অ্যাপস থাকে তবে তা সরিয়ে ফেলুন।
অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবেন। খেয়াল রাখবেন আপনার কাছ থেকে কি কি ইনফরমেশন চাচ্ছে। অপ্রয়োজনীয় মনে হলে সেগুলান ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন।
সবশেষে এটাই বলব নিজে নিরাপদে থাকুন। অন্যকেও নিরাপদে রাখুন। এবং সতর্ক থাকুন আপনি আপনার স্মার্টফোন থেকে। যাতে করে আপনার পার্সোনাল ডাটা গুলো চুরি করতে না পারে।
Comments
Post a Comment