বাচ্চা ঘুমায় না? কিভাবে বাচ্চা কে রাতে সময় মত ঘুম পাড়ানো যায়?
বাচ্চা ঘুমায় না, এই নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। দেখা যায় রাত বারোটা ,একটা বেজে গেছে, কিন্তু ঘুমানোর নাম গন্ধই নাই! বাচ্চা কিছুতেই ঘুমায় না। মনে আমাদের প্রশ্ন জাগে কিভাবে বেবিকে ঘুম পাড়াবো। সত্যি কথা বলতে এই সমস্যাটা আমিও প্রতিনিয়ত অনেক ফেস করেছি। প্রথম প্রথম আমার বাচ্চাও এমন করত। আমি অবাক হয়ে যেতাম আমি ভাবতাম আমি কিভাবে তাকে ঘুম পাড়াবো। এমনকি ও যখন newborn baby ছিল তখনও ওর ঘুম অনেক কম ছিল। অথচ আমি শুনেছি বাচ্চারা নাকি প্রায় ১৮ ঘণ্টা ঘুমায়। আর এর চেয়ে কম ঘুমালে তার স্বাস্থ্যের এবং তার ব্রেন ডেভেলপমেন্ট এর ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে যেন আমার মধ্যে একটা মারাত্মক টেনশন কাজ করতো। তারপরে আমি google এবং ইউটিউবে বিভিন্নভাবে সার্চ করতে থাকি, কিভাবে বাচ্চাকে ঘুম পাড়ানো যায়। কিছু কিছু টেকনিক ফলো করলেও দেখতাম সবটা কাজে লাগতো না। এরপরে আমি নিজেই নিজের মতন একটা রুটিন বানিয়ে ফেললাম। এভাবে রুটিন বানিয়ে দেখতাম যে কিছুটা কাজে লাগছে। এই প্রেক্ষিতেই আজকের এই ব্লগটি লেখা। যদি আমার মতন আরও কোন প্যারেন্টস এই সমস্যায় ভুবেন তবে এটা ফলো করতে পারেন।
প্রথমত আপনাকে দেখতে হবে আপনার বেবি কান্না করছে কিনা? যদি সে কান্না করে তবে আপনাকে বুঝতে হবে ও কি কারণে কান্না করছে। মনে রাখবেন ছোট বাচ্চারা মুখে বলতে পারেনা কিন্তু ওদের কষ্ট হলে ওরা কান্না করে। এটা আপনাকে অনুধাবন করতে হবে। As a parents it's your duty.
বলে রাখা ভালো ,বাচ্চারা বেশ কিছু কারণে কান্না করে। যদি তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। যদি তার হালকা ঠান্ডা ,আবার সর্দি কাশি থাকে, তার পেটে ব্যথা থাকলে, এবং তার ওপর যদি কোনো নজর জিনিসটা লাগে। নজর জিনিসটা শুনে অনেকে হয়তো ভাববেন যে এটা আবার কেমন কথা। তবে এটা বাস্তবিক সত্য কথা। কেননা এটা সেই নবী-রাসূল সাহাবী করীম থেকেই চলে আসছে। এবং বিভিন্ন হাদিসে বর্ণনা হয়,নজর জিনিসটা অবশ্যই আছে। আপনি চাইলে ইউটিউবেও বিভিন্ন আলেমদের ওয়াজ শুনতে পারেন ।দেখবেন তারাও এর সত্যতা বলছে। তাই বাচ্চার , না ঘুমানো বা কান্না করার এটাও একটা কারণ হতে পারে।
যদি বাবুর গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথবা সর্দি কাশি এই জাতীয় সমস্যা হয় তাহলে আপনি কি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে ওষুধ খাওয়াতে হবে। আর আপনি বাড়িতেও কিছু টেকনিকস ফলো করতে পারেন ,যেটা বাবুর জন্য উপকারী। এই যেমন ধরুন, বাবুকে একটু হাটুর উপরে উপুর করে ধরে পেটে হালকা করে প্রেস করা। একে বাবুর পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক সেগুলার বের হয়ে যেতে সাহায্য করে। বাবুর সাথে বেশি বেশি করে কথা বলার চেষ্টা করতে পারেন। এতেও বাচ্চা আনন্দ পায়। বাচ্চার সাথে খেলা করবেন। দেখবেন বাবু মানসিকভাবে happy হবে। বাবুকে ধরে ধরে হালকা হাঁটানোর চেষ্টা করবেন। তারপরে আপনি বাচ্চাকে ঘুমানোর আগে প্রতিদিন সরিষা বা অলিভ অয়েল তেল দিয়ে মেসেজ করে দিবেন। এ কাজটা আপনি করবেন যদি শীতকাল থাকে। পুরো বাড়িতে মেসেজ করে দেওয়ার পরে তাকে হালকা ব্যায়াম করাতে পারেন। তার দুই হাত ধরে, দুই পা ধরে, হালকা করে নাড়াচাড়া করে ব্যায়াম করাতে পারেন। এবং ঘুমানোর আগে লাইটটা অবশ্যই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। এ কাজটা করবেন ,সন্ধ্যা সাড়ে আটটার মধ্যে। এবং কোনরকম প্রযুক্তি মোবাইল ফোন ,ল্যাপটপ, টিভি এ জাতীয় জিনিসগুলো অন করবেন না। মনে রাখবেন বাচ্চাকে ঘুমানোর জন্য পরিবেশে আপনাকেই তৈরি করতে হবে। আপনি যদি বাবুকে ঘুমিয়ে দিয়ে ফোন ব্রাউজ করেন ,তাহলে তো বাবু ঘুমাবে না। চেষ্টা করবেন বাবু ঘুমালে মা ও বাবুর সাথে ঘুমিয়ে যেতে। এবং বাবু ঘুমানোর আগে আর একটা কাজ করবেন। প্রতিদিন রাতে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস । এ তিন কূল পড়ে এবং আয়তুল কুরসি পড়ে বাবুকে মাথা থেকে পা পর্যন্ত হালকা করে ফুঁ দিয়ে দিবেন। এটা আপনার বাচ্চাকে কুনজর থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ।
সবশেষে এটাই বলব বাচ্চাকে ঘুমানোর জন্য, পরিবেশটা আপনাকেই তৈরি করতে হবে। উপরে দেওয়া টেকনিকগুলোর ফলো করুন। আর আপনার বাচ্চাকে একটু নিরিবিরি ঘরে ঘুম দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
Comments
Post a Comment