অ্যাপল নিয়ে আসছে নতুন আইপ্যাড এবং নতুন অপারেটিং সিস্টেম

যারা আইপ্যাড ব্যবহার করেন তাদের জন্য রয়েছে একটি সুখবর। অ্যাপল আইফোনের জন্য নতুন আইওএস আনার দেড় মাসের মধ্যেই নতুন আইপ্যাড ও ‘আইপ্যাডওএস ১৬’ ও নিয়ে আসছে।  মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি আইপ্যাড এর পাশাপাশি ম্যাক কম্পিউটারের জন্য ‘ম্যাকওএস ভেনচুরা’ নামের নতুন অপারেটিং সিস্টেমও আনবে।‘ম্যাকওএস ভেনচুরা’ অপারেটিং সিস্টেমে স্টেজ ম্যানেজারের পাশাপাশি ‘কনটিনিউটি ক্যামেরা’ নামের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। 


এবং প্রতিষ্ঠানটি এটাও জানিয়েছে যে, ২৪ অক্টোবর আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম চালু করা হবে। একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে ‘আইপ্যাডওএস ১৬’-এ স্টেজ ম্যানেজার সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সব মডেলের আইপ্যাডেই স্বচ্ছন্দে একাধিক কাজ করা যাবে। বর্তমানে কেবল এমআই প্রসেসরে চলা আইপ্যাড প্রোতে এ সুযোগ পাওয়া যায়। এবং এর মাধ্যমে ওয়েব ক্যামেরাও ব্যবহার করা যায়।

আর অ্যাপলের মাধ্যমে এটাও জানা যায় যে,অপারেটিং সিস্টেম আনার দুই দিন পরই ‘এম ২ আইপ্যাড প্রো’ মডেলের নতুন আইপ্যাড আনবে।আট কোরের সিপিউ প্রসেসরযুক্ত নতুন আইপ্যাড আগের সংস্করণের তুলনায় ১৫ শতাংশ বেশি গতিতে কাজ করবে। 
প্রতিষ্ঠানটির মাধ্যমে এটা জানা যায় যে,
ব্যবহারকারীর জন্য একটা সুবিধা আছে তাদের জন্য কম দামে আরও একটি মডেলের আইপ্যাড আনা হবে ।


সূত্র: প্রথম আলো


Comments

Popular posts from this blog

কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০