Worried about sustenance? How did Almighty Allah solve it?(রিযিক নিয়ে চিন্তিত? মহান আল্লাহ তায়ালা কিভাবে এর সমাধান দিয়েছেন ?)

 রিজিক জিনিসটা অতি মূল্যবান। আমরা প্রত্যেকেই এর অনুধাবন করি। আপনাকে আগে বুঝতে হবে রিজিক জিনিসটা আসলে কি? এটা কি শুধুমাত্র টাকা-পয়সা বোঝায়? না এটা শুধু টাকা পয়সার নয়। রিযিকের অনেক বড় একটা অধ্যায় বলতে পারেন। টাকা পয়সাও রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু শুধুমাত্র এটাই নয়, এটা ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। এই যেমন ধরুন, আপনার একটা চাকরি, আপনার বাড়ি গাড়ি, এমনকি পুণ্যবান জীবনসঙ্গী, অর্থাৎ স্বামী/ স্ত্রী, এমনকি বাচ্চা এরাও রিজিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি আপনার জীবনে কোথায় কতটুকু পাবেন, কত পরিমাণ পাবেন ,কি পাবেন ,যত ভালো কিছু আছে আপনি বলতে পারেন এসব কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বুঝতেই পারছেন রিযিক মানে কিন্তু শুধুমাত্র টাকা-পয়সা বোঝায় না।


দেখবেন আমরা মাঝেমধ্যেই যখন কোন কিছু চাই, তা পেয়ে উঠি না, তখন আমরা অনেক পেরেশানির মধ্যে যাই। আমরা অনেক মানসিক অশান্তির মধ্যে ভুগি। আসলে এত চিন্তার কিছু নেই। আমরা যা পাইনা তা আমাদের রিজিকের মধ্যে থাকে না। এর পিছনে নিশ্চয়ই কোন ভালো আছে। মহান আল্লাহ তা'আলা আপনাকে জিনিসটা এখন দিচ্ছে না ! তার মানে এখন এটা আপনার জন্য কল্যাণকর নয়। যদি এটা কল্যানকর হতো ,তবে আপনি অবশ্যই আপনার রিজিকে পেতেন।


প্রত্যেকের একটা নির্দিষ্ট অংশ রিজিক থাকে। আর এই রিজিকের পরিমাণ টা অবশ্যই আপনি পাবেন। এর জন্য মনে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আপনাকে সকল কিছুর উর্ধ্বে মহান আল্লাহ তায়ালাকে মানতে হবে। তাহলে আপনার মনের মানসিক চিন্তাটা অনেকাংশে কমে যাবে।


এখন আপনার মনে হতে পারে সবই ঠিক আছে। কিন্তু যখন আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে যাই, তখন এটা থেকে কি সমাধান হতে পারে? এটার এটার সমাধান হিসেবে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি আপনার মনটাকে একটা ভালো পর্যায়ে রাখুন। মন থেকে যা কিছু আছে সব কিছু সরিয়ে। এরপরে আপনি ইস্তেগফার করতে পারেন। মানে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। ইস্তেগফারের যে কত বড় ভূমিকা আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিক নিয়ে টেনশন ইস্তেগফার করুন। চাকরি নিয়ে দুশ্চিন্তা ইস্তেগফার করুন। সন্তান-সন্ততি নিয়ে চিন্তিত ইস্তেগফার করুন। জীবনে সব জায়গায় ঠেকে যাচ্ছেন ইস্তেগফার করুন। প্রতিটা দিন দুশ্চিন্তা মনে হচ্ছে ? কোন কিছুতে শান্তি পাচ্ছেন না? ইস্তেগফার করুন। যতক্ষণ না সমাধান পাবেন ততক্ষণ আপনি ইস্তেগফার করতেই থাকুন। এই ইস্তেগফার আপনাকে অনেক উঁচুতে পৌঁছে দিবে। এ সম্পর্কে খুব স্ট্রংলি ভাবে বা শক্তিশালী ভাবে সবাই মতামত দিয়েছেন। তাই এটাকে বাদ দেওয়া কোন ভাবেই যাবে না।


এরপর আপনি কিছু কাজ করতে পারেন আপনি একটু ঘোরাঘুরি করতে পারেন। দেখবেন ঘোরাঘুরিতে অনেক মানসিক প্রশান্তি মেলে। আপনি সবার সাথে কথা বলতে পারেন। এতে করে আপনার মনটা হালকা হবে। আপনি ছোট্ট বাচ্চাদের সাথে খেলা করতে পারেন। আপনার কাছে মনে হতে পারে এগুলো হাস্যকর কিন্তু না। এমনটা করলি আপনি মানসিক মুক্তি পাবেন।


এবারে চলুন, আমরা যাই মহান আল্লাহ তায়ালা কিভাবে এসব কিছুর সমাধান করেছেন। একবার মুসা নবী খুব বিপদের মধ্যে পড়েছিলেন তখন তিনি কোরআনের একটা আয়াত পাঠ করেছিলেন, মহান আল্লাহ তাআলা তাকে সেই আয়াতের মাধ্যমে তারতো রিজিকের ব্যবস্থা করলেন এবং তিনি 10 বছর চিন্তা মুক্ত ছিলেন। সেই আয়াতটি হল ,Al-Qasas 28:24


فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ 


English - Sahih International


So he watered [their flocks] for them; then he went back to the shade and said, "My Lord, indeed I am, for whatever good You would send down to me, in need."


Bengali - Bayaan Foundation


তখন মূসা তাদের পক্ষে (পশুগুলোকে) পানি পান করিয়ে দিল। তারপর ছায়ায় ফিরে গেল এবং বলল, ‘হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী’।


আপনি ওই একই পড়তে থাকুন। এর দ্বারা ইনশাল্লাহ আপনিও মুক্তি পেতে পারেন। আর আপনাকে কিছু কাজ করতে হবে সেগুলো হল:

 ১। আপনাকে হালাল খেতে হবে,(অর্থাৎ আপনি যতটুকু ইনকাম করবেন চেষ্টা করবেন হালাল উপার্জন করার) 

২। মৌলিক পর্যায়ে যেই ইবাদত সেগুলা ঠিক রাখতে হবে।

 ৩। আপনি চাইলে প্রতি মাসে কিছু সাদাকা করতে পারেন। আপনি কল্পনাও করতে পারবেন না এ সাদাকার গুনে আল্লাহ আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে।

 ৪। আপনাকে নিজের অবস্থানের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি শুধু ঘরে বসে থেকে সব কাজ করলে হবে না আপনাকে এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের অবস্থার পরিবর্তনের জন্য। কেননা যে ব্যক্তি নিজে পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তায়ালা তার পরিবর্তনে সাহায্য করবেন না।

 

 এ জিনিস গুলান আপনি অবলম্বন করতে পারেন। এভাবে আপনার জীবনের উন্নতি নিয়ে আনতে। আর আল্লাহতালার প্রতি অগাধ ভরসা রাখতে হবে। আর আপনিও আপনার রিজিকের অনেক অংশে পরিবর্তন করতে পারবেন।





Comments

Popular posts from this blog

কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০