সন্তানের আচরণ এ অস্বাভাবিকতা? পাচ্ছেন না কোন সমাধান?
আজকাল এটা প্রায়ই দেখা যায়। এটা যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় কোন কথাবার্তা নেই ,হঠাৎ ই সন্তানের অস্বাভাবিক আচরণ। কারোর সাথে কথা বলে না। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আবার একলা ঘরে বন্দীর মতন হয়ে থাকে। এসব দেখতে কোন বাবা মায়ের ভালো লাগে বলুন! অত্যন্ত কষ্ট নিয়ে বাবা মাকে জীবন পার করতে হয়। কিন্তু একটা তো সমাধান চাই। আজকে চলুন এসব নিয়ে আপনাদের সাথে শেয়ার করব । আশা করি কিছুটা হলেও কাজে লাগবে ইনশাআল্লাহ।
প্রথমত দেখতে হবে আপনার সন্তান কোন বয়সে আছে। সে কি খুবই ছোট নাকি সে প্রাপ্তবয়স্ক। যদি সে ছোট হয় তাহলে তাকে খুব সহজে নিজের আয়ত্তে আনা সম্ভব। কিন্তু যদি সে প্রাপ্তবয়স্ক হয় তাহলে কাজটা কিন্তু অতটাও সহজ নয়। কারণ, এর জন্য আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। এ বয়সে ছেলে মেয়েদের কে নিজের আয়ত্তে আনা খুবই কঠিন।
তাহলে এবার চলুন কিভাবে আপনি এটা সমাধান আনতে পারেন:
প্রথমত আপনি একটু সময় নিন, তাকে ছেড়েও দেবেন না আবার খুব বেশি টাইটও দেওয়া যাবে না।
তাকে তার মতন একটু ছেড়ে দিয়ে আপনি তাকে চেক করতে থাকুন।
সে আসলে কি চাই? একটু বোঝার চেষ্টা করুন।সে কোন ফ্রেন্ড সার্কেলদের সাথে মেলামেশা করে তা জানার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ সন্তানেরা কিন্তু বন্ধুর পাল্লায় নষ্ট হয়ে যায়। অর্থাৎ বাবা-মা হিসাবে আপনাদের এটা দায়িত্ব সন্তান কোথায় মেলামেশা করছে ,কোথায় যাচ্ছে এটা দেখার। তাকে বোঝানোর চেষ্টা করুন। সে কিন্তু সহজে বুঝবে না। আপনাকে ধৈর্য ধরে বুঝাতে হবে।
সন্তানকে সময় দিন। মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে হালকা কোথাও ঘুরে আসতে পারেন।
সপ্তাহে একদিন হলেও পারিবারিক বৈঠক অর্থাৎ ইসলামিক আলোচনার অন্তর্ভুক্ত রাখুন। এতে আপনার সন্তানের মন-মানসিকতা ভালো থাকবে। সে বিগড়ে যাবে না।
তাকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন। একটু টেকনিক ফলো করুন। এমন কিছু কাজ যেটা তার জন্য কষ্টকর হবে না। সে মজা করে করতে পারে।
এবং যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল সেটা সন্তানের জন্য প্রচুর দোয়া করতে হবে। এ দুয়ার ফল আপনার সন্তানকে অনেক দূর নিয়ে যায়। সন্তান যখন কথা শোনে না তখন মা বাবার মন থেকে অনেক কিছু খারাপ কথা বেরিয়ে যায়। তবে এটা কখনোই করবেন না কেননা আপনার সন্তানের জন্য আপনি যত বেশি দোয়া করবেন মহান আল্লাহ তা'আলা তার ততই ফল দেবে। আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে এবং সব সময় ভালো কথা বলতে হবে।
মাঝে মাঝে মজার কিছু রান্না করুন। সে যেমনটা খাবার খেতে পছন্দ করে তাকে সারপ্রাইজ হিসেবে দিতে পারেন। এতে করে সে খুশি হবে।
ধীরে ধীরে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। মনে রাখবেন ওর বয়সটা এমন ওর কাছে বাবা-মা ভালো মনে হবে না ওর কাছে মনে হবে ওর বন্ধু-বান্ধবী ওর আপনজন। আর এটা আপনাকে মনে রাখতে হবে।
সর্বদা কোরআন তেলাওয়াত করুন এবং তার রুকিয়া করার চেষ্টা করুন।
সবশেষে, এটাই বলবো আসলে এসব সমাধান সব সময় হয়ে ওঠে না। উপরের পদ্ধতি গুলোন অবলম্বন করে আপনি এর কিছুটা ফল পেতে পারেন। হয়তো তার মন মানসিকতায় অনেকটা পরিবর্তন হতে পারে। তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। মহান আল্লাহ তা'আলা সকল সন্তানকে হেফাজত করুক। এবং পিতা-মাতার চক্ষু শীতলকারী হিসাবে গড়ে তুলুক আমিন।
Comments
Post a Comment