একজন প্রকৃত মা হতে গেলে ধৈর্য জিনিসটা অনেক প্রয়োজন

 মা কথাটি ছোট্ট অতি,

কিন্তু যেন ভাই।

ইহার চেয়ে নাম যে মধুর,

তিন ভুবনে নাই।


সত্যি মায়ের কখনো তুলনা হয় না। মা জিনিসটা বড়ই অদ্ভুত। একজন সন্তান মানুষ করতে গেলে মা কি না করেন। সন্তানকে গোড়ে করে তোলা, তাকে মানুষের মত মানুষ করা। তাকে সময় মত খাওয়ানো ,তাকে গোসল করানো, তাকে টাইম মাফিক ঘুম পাড়ানো, তার সাথে খেলা করা, তার সাথে মজা করা ,গল্প বলা , আদর করা, সবকিছুই যেন অটোমেটিক একটা মায়ের মধ্যে চলে আসে। এজন্যই হয়তো হাদিসে এসেছে,

"মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ।"

"আবার অন্য হাদিসে বলা হয়েছে, বাবার হক এক গুণ এবং মায়ের হক তার চেয়ে তিনগুণ বেশি।"

 মা একটা বাচ্চার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন। নিজের সবকিছু দিয়ে একটা সন্তানকে তিলে তিলে একটু একটু করে বড় করে তুলেন। এটা ভয়ংকর এবং অদ্ভুত রকমের সত্যি কথা। অথচ আমরা সন্তানেরা বড় হয়ে সে মায়ের সঠিক ভাবে যত্ন করতে পারি না।

প্রত্যেকটা মেয়ে অনুভব করে যখন সে নিজে মা হয়। তখন সে বুঝতে পারে, আসলে মা জিনিসটা কি। আমি যখন আমার বাচ্চাকে টেক কেয়ার করি , তার যত্ন করি,  তখন যেন আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। আমি বুঝতে পারি আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছেন। এইতো বাবু হওয়ার আগেই তো নিজের কাজ নিজে ঠিক মতো করতে পারতাম না।  ঠিক যেন মায়ের আঁচল ধরে থাকার মত। অথচ অবাক লাগে আজ আমি নিজেই একজন মা। আজকে আমি ঠিক সেসব কাজ করি যেগুলো আমার মা করতেন। তবে মা হিসেবে এসব কষ্টের মধ্যেও যেন অনেকটা আনন্দ লুকিয়ে থাকে। মা তার সন্তানের জন্য যাই করে না কেন তাতেই তার একটা প্রশান্তি কাজ করে। এভাবেই মা হিসেবে কাজ করলে যেন সৃষ্টিকর্তার কাছে একটা অনেক বড় ভালো প্রতিদান পাওয়া যায়। তাই মায়েদের যেন কোন কষ্টই কষ্টই মনে হয় না।


তেমনিভাবে সন্তান হিসেবেও আমাদের মনে রাখা উচিত, আমাদের বাবা-মার প্রতিও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। যেগুলো আমাদের পালন করতে হবে। তাদের বয়স হলে ঠিক তেমনি ভাবে তাদের যত্ন নিতে হবে , যেমনি ভাবে তারা আমাদের শিশুকালে যত্ন নিয়েছে। তাদেরকে সব সময় হাসি খুশি রাখতে হবে। আল্লাহতালার দরবারে জন্য দোয়া করতে হবে। এতে করে আমাদেরও মনের মধ্যে প্রশান্তি কাজ করবে। তাই আসুন আমরা মা হিসেবে যেমন সন্তানের প্রতি দায়িত্ব পালন করব। তেমনি ভাবে সন্তান হিসেবেও বাবা-মায়ের প্রতি যে দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলোর পালন করার চেষ্টা করি।







Comments

Popular posts from this blog

কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০