ঘুমানোর আগেই করণীয়
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। uhs Blog এ সবাইকে স্বাগতম ।দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লকটা পড়ছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বাচ্চা কিংবা বড় যাই বলুন, প্রত্যেকেরই ঘুমানোর আগে কিছু নিয়ম কারণ ।আছে এই নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই মানা উচিৎ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, ঘুমানোর আগে আমাদের কিছু নিয়ম আছে সেগুলো।
★ ঘুমানোর আগে আপনি আপনার বিছানটা ঝেড়ে নিন। দেখবেন মানসিক একটা শান্তি পাবেন। এটা রাসূল সাল্লাহু সাল্লাম এর সুন্নাত।
★ ঘুমানোর আগে তিন কুল পাঠ করুন। তিন কুল মানে হলো নাস,ফালাক এবং ইখলাস। তিনটা সূরা পড়ে আপনি নিজের ফুল বডিতে একবার ফু দিয়ে নিন। এবং চেষ্টা করুন পুরো বাড়িটাতেও ফু দিতে। এতে করে শয়তানের অনিষ্ট হতে আপনি হেফাজত এ থাকবেন।
★ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে আয়তুল কুরসি পাঠ করুন, তারপরে সূরা ফাতিহা আর তিন কূল, অর্থাৎ সূরা নাস, সুরা ফালাক এবং সূরা ইখলাস। আর বাচ্চাদের যাতে নজর না লাগে এই জন্য দোয়া।
★ এসব পাঠ করে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে মালিশ করে দিন। আপনার বাচ্চা শয়তানের এবং মানুষের কোন কুনজর থেকে রক্ষা পাবে।
★ সবার শেষে যে কাজটা করবেন সেটা হচ্ছে ইস্তেগফার করবেন। এইভাবেই আপনি ঘুমানোর চেষ্টা করবেন।
ছোট ছোট একাজ গুলান আমরা করি না। তবে এই কাজগুলো আমাদের করা উচিত। আপনি এবং আপনার সন্তান সবাই হেফাজতে থাকবে। আসুন আমরা এই কাজগুলো নিজে পালন করি এবং অপরকেও পালন করতে উৎসাহিত করি। আপনি যদি আমার এ ব্লক থেকে উপকৃত হন তবে , আপনি নিজে শেয়ার করুন এবং আপনার বন্ধু বান্ধব দের সাথে আমার ব্লগটি শেয়ার করুন।
Comments
Post a Comment