জুম্মার দিনের আমল ও ফজিলত
শুক্রবার অর্থাৎ জুম্মার দিন। বলা হয়ে থাকে এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটি আমরা অবহেলায় হারিয়ে ফেললও, এই দিনে কিন্তু অনেক নিয়ম কানুন আছে। যেগুলো জানা আমাদের সবার জন্য জরুরী। এ দিনটিতে আমাদের কিছু নফল ইবাদত করতে হয় ,যা আমাদের জন্য অনেক জরুরী। বর্তমানে আমরা এগুলো হারিয়ে ফেললেও যদি আপনি হাদিস বিশ্লেষণ করে দেখেন, রাসূল করীম সাল্লাল্লাহু সাল্লাম এই দিনটিতে বেশ কিছু ইবাদত করতেন। যা আমাদের জানা প্রত্যেকের জন্য জরুরী। সাহাবী করিম রাও এগুলান আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে আমাদের ও দায়িত্ব এবং কর্তব্য এ দিনটিকে ঘিরে আমল করা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি আমলে এই দিনে করতে হয়।
১। নখ কাটা।
২। গোসল করা।
৩। উত্তম পোশাক পরিধান করা।
৪। সুগন্ধি ব্যবহার করা।
৫। জুম্মার নামাজের জন্য আগে মসজিদে যাওয়া।
৬। জুম্মার নামাজে ইমামের কাছাকাছি বসা।
৭। মনোযোগ সহকারে খুতবা শোনা।
৮। সুরা কাহফ তেলাওয়াত করা।
চলুন জেনে নেয়া যাক এই দিনটিকে ঘিরে কিছু ফজিলতপূর্ণ হাদিস:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে। তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়। নির্ধারিত নামাজ আদায় করে। তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে। তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার সব সগিরা গুনাহর জন্য কাফফারা হবে। (আবু দাউদ, হাদিস-নং ৩৪৩)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, আগে আগে মসজিদে গমন করল, হেঁটে মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, কোনো কথা বলল না, আল্লাহ তায়ালা তাকে প্রতি কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। ( মুসনাদে আহমাদ, হাদিস-নং ৫৮১)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে সবার আগে মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করল, দ্বিতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কোরবানি করল, তৃতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কোরবানি করল। অতঃপর চতুর্থতে যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি কোরবানি করল। আর পঞ্চমে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম কোরবানি করল। অতঃপর ইমাম যখন বের হয়ে এসে মিম্বরে বসেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যান।(সহিহ বুখারি, হাদিস-নং ৮৮১)
আর একটি বিষয় ,সেটা হল এই দিনে একটি উত্তম সময় রয়েছে। যে সময়ে আপনি দোয়া করলে, দোয়া কবুল হয়। এই সময়টি হলো, ঠিক আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়। এ সময়টাতে ইবাদত করতে পারেন। আপনার মনের ইচ্ছা আল্লাহ তাআলা কে বলুন। ইনশাল্লাহ আপনার মনের ইচ্ছা আল্লাহ পাক পূরণ করে দিবেন।
Comments
Post a Comment