বাচ্চাদের গোসলের আগে করণীয়

 আমরা ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় কোন নিয়ম ছাড়াই পানি দিয়ে গোসল করিয়ে দেই। আমাদের গোসলের আগে রয়েছে কিছু করণীয়। যে কাজগুলো ছোট কিংবা বড়দেরও করা উচিত। এতে বাচ্চাদের ঠান্ডা কাশি এ জাতীয় অসুখগুলার হওয়া থেকে অনেকটা কমে আসে। এজন্য আসুন শিখে নেই গোসলের আগে কিছু করণীয়।

★ প্রথমত বাবুদের গোসলের আগে অবশ্যই তেল মেসেজ করতে হবে।

★ বাবুদের তেল মেসেজ করার পর কিছুক্ষণ হালকা রোদে রাখবেন। এতে করে বাচ্চার মধ্যে রৌদ্রের যে ভিটামিন ডি সেটা পাই। এটা অবশ্যই দশটার আগে প্রযোজ্য।

★ গোসলের আগে পানিটা কুসুম গরম করে নেবেন।  এর ফলে,পানিটা জীবাণুমুক্ত থাকবে এবং বাচ্চারা সর্দি কাশি থেকে বাঁচবে।

★ শীতকাল হলে অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করবেন। এই তেল গুলা একটু ভারী হয় যা বাবুদের জন্য উপকারী। আর গ্রীষ্মকালে চেষ্টা করবেন হালকা তেল ব্যবহার করতে যেমন নারিকেল তেল।

★ গোসলের সময় কখনই আগে মাথায় পানি দেবেন না। সব সময় চেষ্টা করবেন আগে বডিটা হালকা করে পানি দিয়ে মেসেজ করার মতো ধুয়ে দিতে। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে, শেষে মাথায় হালকা করে পানি ঢেলে গোসল শেষ করবেন।

★ আর বড়রা গোসল করার সময় অবশ্যই আগে ওযু করে নেবেন।

★ গোসলের আগে চেষ্টা করবেন কালিমা তাইয়্যেবা পাঠ করতে।

সবশেষে গোসল করার পরে বাবুকে খুব দেরি করে মাথা মুছিয়ে দেবেন না। এতে পানি গিয়ে তার মধ্যে অসুখ সৃষ্টি হবে। গোসল হওয়া মাত্রই তার বডিটা ভালো করে মুছে দেবেন। আর তার মাথায় একটু তেল দিয়ে দেবেন।

এভাবে ছোট ছোট নিয়ম কানুন গুলো মানার চেষ্টা করুন।দেখবেন বাচ্চা অনেকটাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ।

Comments

Popular posts from this blog

কিভাবে ইংরেজিতে উন্নতি করব? কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় ?(How to improve in English? How to speak English easily?)

মরিচ সংরক্ষণের টিপস

সুরা আল ইমরান:১৬০