মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই। ইহার চেয়ে নাম যে মধুর, তিন ভুবনে নাই। সত্যি মায়ের কখনো তুলনা হয় না। মা জিনিসটা বড়ই অদ্ভুত। একজন সন্তান মানুষ করতে গেলে মা কি না করেন। সন্তানকে গোড়ে করে তোলা, তাকে মানুষের মত মানুষ করা। তাকে সময় মত খাওয়ানো ,তাকে গোসল করানো, তাকে টাইম মাফিক ঘুম পাড়ানো, তার সাথে খেলা করা, তার সাথে মজা করা ,গল্প বলা , আদর করা, সবকিছুই যেন অটোমেটিক একটা মায়ের মধ্যে চলে আসে। এজন্যই হয়তো হাদিসে এসেছে, "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ।" "আবার অন্য হাদিসে বলা হয়েছে, বাবার হক এক গুণ এবং মায়ের হক তার চেয়ে তিনগুণ বেশি।" মা একটা বাচ্চার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন। নিজের সবকিছু দিয়ে একটা সন্তানকে তিলে তিলে একটু একটু করে বড় করে তুলেন। এটা ভয়ংকর এবং অদ্ভুত রকমের সত্যি কথা। অথচ আমরা সন্তানেরা বড় হয়ে সে মায়ের সঠিক ভাবে যত্ন করতে পারি না। প্রত্যেকটা মেয়ে অনুভব করে যখন সে নিজে মা হয়। তখন সে বুঝতে পারে, আসলে মা জিনিসটা কি। আমি যখন আমার বাচ্চাকে টেক কেয়ার করি , তার যত্ন করি, তখন যেন আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। আমি বুঝতে পারি আমা...